‘অবসেশন’–এর দৃশ্য। কোলাজ
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।‘দ্য ওয়ান অ্যাবাউট ম্যাথু পেরি’ ধরন: তথ্যচিত্র স্ট্রমিং: নেটফ্লিক্স দিনক্ষণ: চলমানহলিউড অভিনেতা ম্যাথু পেরির জীবন ও সংগ্রাম নিয়ে তিন পর্বের তথ্যচিত্র।
তুলে ধরা হয়েছে ফ্রেন্ডস তারকার অভিনয়জীবন, খ্যাতির আড়ালের ব্যক্তিগত লড়াই এবং মাদকাসক্তি থেকে মুক্তির চেষ্টা। পরিচালনা করেছেনএমি পুরস্কারজয়ী নির্মাতা মেরি রবার্টসন। এতে কথা বলেছেন ম্যাথুর ছোট বোন মিয়া পেরি বোউইক, দীর্ঘদিনের বন্ধু এবং তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিরা। সিরিজটিতে আরও রয়েছে পেরি পরিবারের ব্যক্তিগত সংগ্রহে থাকা আগে প্রকাশ না করা ছবি ও ভিডিও।
পর্দায় তাঁর রসবোধ ও হাস্যরস দর্শকদের আনন্দ দিলেও বাস্তব জীবনে দীর্ঘদিন মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এই অভিনেতা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।