advertisement
advertisement

আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
আইএইচটি ও ম্যাটস কোর্স, ৪২৮৩ আসনে ভর্তিতে আবেদন যেভাবে

advertisement

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। ২৭ অক্টোবর ২০২৬ শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর ২০২৬। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২৬ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেছে। ভর্তিতে গুরুত্বপূর্ণ তথ্য ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

পরদিন একই সময় পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ আছে। ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পর্যন্ত। ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। একজন প্রার্থী যেকোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা।

এ টাকা অফেরতযোগ্য ও প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিনমোট আসন কতএ বছর মোট ২৩টি আইএইচটি এবং ৭টি ম্যাটসে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর