advertisement
advertisement

পাঙাশ মাছের গায়ে আঁশ নেই কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
পাঙাশ মাছের গায়ে আঁশ নেই কেন

পাঙাশ মাছটি কি জন্ম থেকেই এমন, নাকি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আঁশ হারিয়ে যায়?

advertisement

রুই, কাতলা কিংবা তেলাপিয়ার মতো বেশিরভাগ মাছে আঁশ থাকে। এসব মাছ বাজার থেকে কিনে আঁশ ছাড়াতে হয়। কিন্তু পাঙাশ মাছের বেলায় সে ঝামেলা নেই। এই মাছের গা মসৃণ, পিচ্ছিল। কিন্তু কেন এই মাছের গায়ে আঁশ থাকে না? মাছটি কি জন্ম থেকেই এমন, নাকি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আঁশ হারিয়ে যায়? চলুন, জানার চেষ্টা করি।মাছের গায়ে আঁশ দেখলে মনে হতে পারে, এগুলো বুঝি শরীরের ওপর সাজিয়ে রাখা ছোট ছোট পাতলা টুকরো। আসলে আঁশ মাছের ত্বকেরই অংশ।

বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে। এগুলো শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাথর, ডালপালা কিংবা অন্য কোনো শক্ত বস্তুর সঙ্গে ঘষা লাগলেও আঁশ কিছুটা সুরক্ষা দেয়। তবে সব মাছের আঁশের গঠন এক রকম নয়। কোনো মাছের আঁশ পাতলা ও নমনীয়, কোনো মাছের আবার আঁশের বদলে থাকে শক্ত হাড়ের মতো পাত।প্রকৃতিতে অবশ্য আঁশহীন মাছও কম নেই। পাঙাশের পাশাপাশি ক্যাটফিশের অনেক প্রজাতির গায়েও আঁশ থাকে না।

এই দলের মাছের মাথার কাছে গোঁফের মতো এক বা একাধিক শুঁড় থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর