advertisement
advertisement

পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
পাহাড়ি পথে মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী

শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ের আঁকাবাঁকা পথে মোমবাতি নিয়ে হাঁটছেন ফাতেমা রানীর তীর্থোৎসবে আসা পুণ্যার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাতে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে

advertisement

গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে।

তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি।উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। আজ শুক্রবার এই উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। গতকাল রাত ৯টার দিকে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা।

প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথের এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো পুণ্যার্থী।ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মীয় আয়োজনে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর