advertisement
advertisement

‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব

‘আজ কী রাত’ গানের দৃশ্যে তামান্না ভাটিয়া। এক্স থেকে

advertisement

ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। মন্তব্যটিকে অনেকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন। তবে এসব নিয়ে ভাবতে চান না তামান্না। তাঁর মনোযোগ এখন অভিনয় ও নতুন কাজের দিকে। সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেছেন তামান্না।

একই সঙ্গে নিজের অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা।

তবে কী গ্রহণ করতে হবে আর কোন বিষয়গুলো এড়িয়ে যেতে হবে, সেটাও বোঝা জরুরি।অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর