advertisement
advertisement

অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে

advertisement

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, মারধর করে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।

এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি।প্রথমে আজ শুক্রবার বিকেলে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে তা এক দিন পিছিয়ে আগামীকাল শনিবার করার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।সেজেগুজে এসে প্রথমবার ভোট দিলেন জবা, ডাব প্রতীকের পোলিং এজেন্ট নিয়ে প্রশ্ন উঠেছেগতকাল বৃহস্পতিবার এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর