advertisement
advertisement

নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
নিউইয়র্কের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সে প্রভার আয়নাবাজি

advertisement

ভ্রমণপ্রেমী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফলো করলেই ঘুরে বেড়ানো যায় দেশ-বিদেশ। এবার মার্কিন মুলুকের নিউইয়র্ক সিটির এক অসাধারণ অভিজ্ঞতার কিছু ঝলক দেখালেন তিনি। এক কথায় বলা যায়, প্রভার এই ছবিগুলোতে আছে আয়নাবাজির জাদু। রৌদ্রালোকিত দিনে সামিট ওয়ানের আকাশছোঁয়া মিরর গ্লাস বক্সের ইল্যুশন ব্যাকগ্রাউন্ডে প্রভার টুকটুকে লাল ড্রেস তৈরি করেছে দারুণ বৈপরীত্য।

ট্র্যাভেল লুকে আসলেই জুড়ি নেই এই সুন্দরী অভিনেত্রীর। নেটের এই পেটাল স্লিভসের বেল্টেড ক্ল্যাসিক ড্রেসের সঙ্গে প্রভা বেছে নিয়েছেন ম্যাচিং রেড লিপস। কানে আছে পার্লের ছোট দুল। কাঁধে ঝোলানো লম্বা চেনের স্টাইলিশ ব্যাগ। খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন প্রভা।সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট নিউইয়র্ক শহরের অন্যতম আরাধ্য পর্যটন স্পট। এটি একটি মাল্টি সেনসরি এক্সপেরিয়েন্স পর্যবেক্ষণকেন্দ্র।

নিউইয়র্ক সিটির মনোমুগ্ধকর স্কাইলাইনের দৃশ্যকে অপটিকাল ইল্যুশনের সঙ্গে মিলিয়ে এখানে তৈরি করা হয়েছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।ম্যানহাটনের মিডটাউন এলাকায় অবস্থিত ওয়ান ভ্যান্ডারবিল্ট নামের আকাশচুম্বী ভবনের তিনটি তলাজুড়ে এর বিস্তৃতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর