advertisement
advertisement

পৃথিবীতে পানি এল কোথা থেকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ণ
পৃথিবীতে পানি এল কোথা থেকে

পৃথিবী

advertisement

পৃথিবীতে শুরু থেকেই পানি ছিল, নাকি বাইরের কোনো উৎস থেকে পানি এসেছে, তা নিয়ে বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। কোনো কোনো বিজ্ঞানীর ধারণা, পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব হওয়ার আগেই পানির উপস্থিতি ছিল। আবার কারও ধারণা, সৌরজগতে থাকা গ্রহাণুর মাধ্যমে পানি এসেছে পৃথিবীতে। সম্প্রতি নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, সৃষ্টির শুরুর দিকে পৃথিবী পুরোপুরি শুষ্ক বা পানিহীন অবস্থায় ছিল।

আজকের পৃথিবীতে থাকা সব পানি আমাদের গ্রহ তার নিজস্ব পাথুরে কাঁচামাল থেকে সরাসরি তৈরি করেছে।নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা ফলাফলে বিজ্ঞানীরা দাবি করেছেন, পৃথিবী তৈরির সময় আকাশ থেকে নিচে পড়া পাথরের কণার সঙ্গে হাইড্রোজেনসমৃদ্ধ বায়ুমণ্ডলের রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল। এর ফলে চরম উত্তাপের মধ্যে এসব শিলার আয়রন অক্সাইড হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি ও বিশুদ্ধ লোহা তৈরি করেছে।

এ লোহা পরে পৃথিবীর ধাতব কেন্দ্র বা কোর গঠন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর