advertisement
advertisement

ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ

বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি কিংবা গাদি আইজেনকটের ইয়াশার পার্টি, কোনো পক্ষই পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি

advertisement

ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফলাফলে কোনো পক্ষই স্পষ্ট জয় না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস স্থায়ী হতে পারে।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট—কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনে অন্তত ৬১টি আসন প্রয়োজন।তাহলে নতুন সরকার গঠনের পথ কীকাজটি মোটেও সহজ হবে না। রাজনৈতিক ও আদর্শিক বিভাজন এতটাই গভীর যে আপাতদৃষ্টিতে সহজ মনে হওয়া যেকোনো জোট গঠনও প্রায় অসম্ভব।তবে সরকার গঠন একেবারে অসম্ভব নয়। এমনকি এক বছরের কিছু বেশি সময় টিকে থাকা দুর্বল কোনো জোটও গঠন করা যেতে পারে।

দলীয় নেতারা নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে সমাধানে পৌঁছাতে না পারলে আবারও ভোট দিতে হবে ইসরায়েলিদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর