advertisement
advertisement

বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার

সার্চ ইঞ্জিন থেকে বিজ্ঞাপন আয় কমেছে গুগলের

advertisement

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন থেকে আয় কমেছে। গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু খোঁজ করলে বিষয়টি নিয়ে এআই যে সারসংক্ষেপ তুলে ধরে, তার কারণেই এমনটি হয়েছে। বিজ্ঞাপন আয় কমার খবর প্রকাশের পর গত বৃহস্পতিবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমে গেছে।

অ্যালফাবেটের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার বলেন, সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে কথোপকথনের মতো সরাসরি উত্তর দিয়ে দেয় গুগলের ‘এআই মোড’। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের জবাবে গুগল সার্চে যে প্রচলিত ফলাফল আসে, সেগুলোর পাশে দেখানো বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে। তবে নতুন এই সার্চ ব্যবস্থা নিয়ে আশাবাদী শিন্ডলার।

বিশ্বজুড়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার ক্ষেত্রে গুগলের যে ভূমিকা রয়েছে, তা এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর