advertisement
advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ, সালিস শেষ হতেই টেঁটা–বল্লম নিয়ে শুরু সংঘর্ষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে মন্তব্য করা নিয়ে বিরোধ, সালিস শেষ হতেই টেঁটা–বল্লম নিয়ে শুরু সংঘর্ষ

টিকটকের ভিডিওতে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে আজ শনিবার দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে

advertisement

ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ভিডিওতে মন্তব্য করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর মো. সিয়াম (১৭) ও ফাহাদ হোসেনের (১৮) সঙ্গে একই গ্রামের নাকরপাড়া গোষ্ঠীর মো. আরিফ (১৬) ও আবু বক্করের (১৭) বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওতে মন্তব্য করা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।আবিরপাড়া গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন ব্যবসায়ী এমরান মোল্লা, মহিউদ্দিন মোল্লা ও নজরুল ইসলাম।

অন্যদিকে নাকরপাড়া গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন জেলা অটো মেজর হাসকিং মিল মালিক সমিতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলামসহ কয়েকজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর