advertisement
advertisement

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে এক নম্বরে দক্ষিণ আফ্রিকা

সিরিজজয়ের আনন্দ দক্ষিণ আফ্রিকার

advertisement

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৩১ রানে জয়ী।ড্র করলেই শীর্ষস্থান অক্ষুন্ণ থাকত অস্ট্রেলিয়ার। সিরিজও থাকত ১–১ সমতায়। চেষ্টাটাও কম ছিল না। টানা ১২ ওভার মেডেন দেওয়া, লাঞ্চ বিরতির পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান—সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন প্যাট কামিন্সরা।কিন্তু কেপটাউন মঞ্চ সাজিয়ে রেখেছিল আসলে দক্ষিণ আফ্রিকার জন্য।

সাইমন হারমারের ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১১১ রানে অলআউট করে জয়ের হাসি তাই প্রোটিয়াদেরই। ১৩১ রানে ম্যাচ জয়ের সঙ্গে ২–১ ব্যবধানে সিরিজও জিতেছে টেম্বা বাভুমার দল।সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছে দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত আসছে ...।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর