সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিকের মায়ের আহাজারি। শনিবার বিকেল ৪টার দিকে মধ্যবোয়ালিয়া গ্রামে
সৌদি আরবে প্রায় তিন মাস আগে আগুনে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দুপুরের পর মরদেহগুলো নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তিদের স্বজনেরা।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে লাশ বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইনসের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে সেগুলো নিয়ে নিহত ব্যক্তিদের গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরের উদ্দেশে রওনা করেন স্বজনেরা।নওগাঁর পাঁচজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ আসর ও মাগরিবের পর নিজ নিজ গ্রামে লাশগুলোর জানাজা ও দাফন সম্পন্ন হয়।সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ২ মাস ২২ দিন পর নওগাঁর ৫ জনসহ ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।