আটলান্টিক মহাসাগরের কোলে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কোরভো দ্বীপ। ছবির সামনের অংশে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’ ও বিমানবন্দর দেখা যাচ্ছে
রাতের আকাশে কৃত্রিম আলোর কারণে পথভোলা পাখিদের জীবন রক্ষায় কোরভো দ্বীপের মানুষ প্রতিবছর শরতে শহরের সব বাতি নিভিয়ে দেন।পর্তুগালের স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ কোরভো। বছরে একবার এই দ্বীপ পুরোপুরি অন্ধকারে ডুবে যায়। কোনো বিদ্যুৎ বিপর্যয় বা দুর্যোগের কারণে নয়, দ্বীপের প্রায় সাড়ে ৪০০ বাসিন্দা স্বেচ্ছায় বাতি নিভিয়ে দেন। টানা পাঁচ রাত তাঁরা এই অদ্ভুত আঁধারে ডুবে থাকেন।
উদ্দেশ্য একটাই—সামুদ্রিক পাখির ছানাদের জীবন বাঁচানো।আটলান্টিক মহাসাগরের স্থানীয় সামুদ্রিক পাখি ‘কোরিস শিয়ারওয়াটার’। সমুদ্রের উদ্দেশে প্রথম উড়াল দেওয়ার আগে ছানারা তিন মাস বাসায় কাটায়। ওড়ার সময় আকাশের তারার আলো দেখে দিক চিনে নেয়; কিন্তু সভ্যতার কৃত্রিম আলো এই পাখিদের জন্য বিপদ ডেকে আনে। রাস্তার আলোকে তারা আকাশের তারা ভেবে ভুল করে। বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে আছড়ে পড়ে দ্বীপের একমাত্র গ্রাম ‘ভিলা ডো কোরভো’-এর রাস্তায়।
এতে অসংখ্য পাখির মৃত্যু হয়।পাখির এই পরিণতি দেখে ১৯৯১ সালে দ্বীপের মানুষ সচেতন হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।