দিনাজপুর বন্ধুসভার দাবা প্রতিযোগিতা
মেধা, মনন ও কৌশলগত দক্ষতা বিকাশের লক্ষ্যে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে প্রতিযোগিতা। শুরুতে অংশগ্রহণকারী বন্ধুদের চারটি গ্রুপে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়।
পর্যায়ক্রমে কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিরা নিজেদের মেধা, ধৈর্য ও কৌশলগত দক্ষতার পরিচয় দেন। প্রতিটি রাউন্ড শেষে বিজয়ীরা পরবর্তী পর্বে উত্তীর্ণ হন।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে মুখোমুখি হন বন্ধু আনিকা তাসনীম ও রাকিব সরকার। ফাইনালে রাকিব সরকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আনিকা তাসনীম।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘দাবা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মেধা, বুদ্ধিমত্তা, ধৈর্য ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।