advertisement
advertisement

চোখধাঁধানো এয়ার শো—যেন নীল আকাশে পাখির মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
চোখধাঁধানো এয়ার শো—যেন নীল আকাশে পাখির মেলা

advertisement

দীর্ঘ চার বছর পর উইচিতার আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক যুদ্ধবিমানের চোখধাঁধানো এয়ার শো। এ যেন নীল আকাশে পাখির মেলা। প্রথমে দেখে মনে হবে যুদ্ধবিমানের হাট বসেছে। সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিমানগুলো সাঁই করে খোলা আকাশে উড়ে যায়, চোখের পলকে সাঁই করে নামে রানওয়েতে।ক্যানসাস রাজ্যের উইচিতা শহরের ম্যাককনেল বিমানঘাঁটিতে দুই দিনব্যাপী ‘ফ্রন্টিয়ার্স ইন ফ্লাইট এয়ার শো’তে মানুষের ঢল।

ক্যানসাস রাজ্য ছাড়াও ডালাস, ওকলাহোমাসহ নানা শহর থেকে হাজারো উৎসুক দর্শকের ভিড় দেখতে পাওয়া যায়। শনিবার এয়ার শোর প্রথম দিনটি দারুণ সফল হয়েছে। তীব্র যানজট, পার্কিংয়ের জন্য দীর্ঘ অপেক্ষা, থান্ডারবার্ডসের পারফর্ম সবকিছু ভুলিয়ে দিয়েছে। সকাল ৯টায় বিমানঘাঁটিতে ঢুকতে হয়। মূল পর্ব শুরু হয় বেলা ১টা ৩০ মিনিটে। শেষ হয় বিকেল ৪টা ৩০ মিনিটে।

কান সুরক্ষার কোনো সরঞ্জাম ছাড়া, মানে কানে আঙুল দিয়ে এয়ার শো দেখতে হবে—বলেন মারিয়া-মন্জু দম্পতি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর