এইচএসসি পরীক্ষার ফলাফল জানার জন্য অনলাইনে চেষ্টা করছে শিক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬
রএইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেক শিক্ষার্থীর প্রত্যাশা অনুযায়ী হয়তো ফল পাননি। তাঁরা চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন।এর আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়মও জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রীপুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে—ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে।
এরপর বোর্ডের ড্রপডাউন তালিকা থেকে বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।