advertisement
advertisement

অনৈতিক আচরণ শনাক্ত হলে গোপনে কথোপকথন পর্যালোচনা করবে ক্লড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনৈতিক আচরণ শনাক্ত হলে গোপনে কথোপকথন পর্যালোচনা করবে ক্লড

অ্যানথ্রপিক ক্লডে হওয়া কথাবার্তা পর্যালোচনা করবে

advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লডে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করেছে অ্যানথ্রপিক। ‘সেলফ অ্যাসেসমেন্ট’ নামের এ ব্যবস্থায় ব্যবহারকারীর সঙ্গে হওয়া কথোপকথন নিজেই পর্যালোচনা করে সম্ভাব্য ক্ষতিকর আচরণ শনাক্ত করবে ক্লড। কোনো কথোপকথনে অনৈতিক বা বিপজ্জনক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া গেলে সেটি মানব পর্যালোচনার জন্য চিহ্নিত করে রাখা হবে। তবে এ প্রক্রিয়ার সময় ব্যবহারকারীকে কোনো সতর্কবার্তা দেওয়া হবে না।

অ্যানথ্রপিকের তথ্যমতে, ২০২৬ সালের জুন থেকেই ক্লড ফেবল ৫ ও বিভিন্ন মডেলে এ ব্যবস্থা চালু রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লডের প্রতিটি উত্তর তৈরির পরই নেপথ্যে কথোপকথনের নিরাপত্তা মূল্যায়ন করা হয়। এ জন্য চ্যাটবটটিকে নিজের তৈরি উত্তরসহ পুরো কথোপকথন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। প্রচলিত নিরাপত্তাব্যবস্থার মতো আগে থেকে নির্ধারিত নিয়মের তালিকার ওপর নির্ভর করে না এ পদ্ধতি।

বরং ক্লডের নিজস্ব বিশ্লেষণক্ষমতা কাজে লাগিয়ে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর