advertisement
advertisement

চার ঘণ্টার সবজির বাজারে এক দিনে বিক্রি প্রায় ৪০ লাখ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
চার ঘণ্টার সবজির বাজারে এক দিনে বিক্রি প্রায় ৪০ লাখ টাকা

বাজারে নিয়ে আসা হয়েছে সবজি। গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী সবজি বাজারে

advertisement

সকাল পৌনে ছয়টা। চারদিকে কুয়াশা। বগুড়ার শেরপুরের ফুলবাড়ী পাইকারি সবজির বাজারে তখন ব্যস্ততা। কেউ ভ্যানভর্তি সবজি নিয়ে আসছেন, কেউ কাঁধে ঝুড়ি, কেউ আবার খেতের তাজা সবজি সাজিয়ে বসেছেন ক্রেতার অপেক্ষায়।বাজারে লালশাক নিয়ে ঢুকলেন কৃষক রফিকুল ইসলাম (৪৫)। এবার ১৫ শতক জমিতে লালশাক চাষ করেছেন তিনি। প্রায় ১৫ দিন ধরে খেতের শাক নিয়ে আসছেন এই বাজারে। দিনে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার টাকার।

ভালো দাম পেয়ে খুশি রফিকুল।কিছু দূরে মুলা নিয়ে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন চকপাথালিয়া গ্রামের কৃষক জাফর হোসেন (৫০)। ২০ শতক জমিতে মুলা চাষ করেছেন। সপ্তাহে পাঁচ দিন এই বাজারে আসেন। এক দিনে ৮০ কেজি মুলা বিক্রি করেছেন এক হাজার টাকায়। গত শুক্রবার সকালে বাজারে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়।রফিকুল ও জাফরের মতো প্রতিদিন কয়েক হাজার কৃষক ভোরে খেতের সবজি নিয়ে আসেন এই বাজারে।

ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে নয়টা, মাত্র চার ঘণ্টা চলে কেনাবেচা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর