advertisement
advertisement

পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
পোশাকে বাঁধাধরা ছক নয়, নিজস্ব স্টাইলেই আবেদন কাড়েন এই সুন্দরী

ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।

advertisement

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অভিনেত্রী অনিন্দিতা বসুর। কাজের সূত্রে কলকাতায় এসে বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ ধারাবাহিক তাঁকে দর্শকের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর ‘ভূতের ভবিষ্যৎ’, ‘গুটি মল্লার’ ও ‘হেমলক সোসাইটি’র মতো সিনেমায় অভিনয় করে বড়পর্দায়ও নিজের জায়গা তৈরি করেছেন। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী কখনোই নিজেকে তথাকথিত নায়িকাসুলভ চরিত্রের গণ্ডিতে আটকে রাখেননি।

বরং প্রতিটি চরিত্রেই রেখেছেন স্বতন্ত্র ছাপ। সম্প্রতি ‘ঘুনগাঁও’ ছবির প্রচারে ফিরেছিলেন প্রিয় শহর কলকাতায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নিজস্ব রুচি ও পছন্দকে গুরুত্ব দেন অনিন্দিতা। তাঁর ফ্যাশনেও নেই বাঁধাধরা কোনো ছক। প্রচলিত গ্ল্যামারের বাইরে স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতেই পছন্দ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া বিভিন্ন মুহূর্তেও ধরা পড়ে তাঁর এই স্বতন্ত্র ফ্যাশন ভাবনা।ন্যুড রঙের স্ট্র্যাপলেস করসেট ও স্কার্টে রাজকীয় এথনিক ফিউশন লুকে অনিন্দিতা।গলায় ভারী ডুয়েল টোন অক্সিডাইজ নেকলেস, হাতে একগুচ্ছ চুড়ি আর কাঁধ ছোঁয়া ছোট কোঁকড়ানো চুলে তাঁর সাজে ফুটে উঠেছে আলাদা আবেদন ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর