advertisement
advertisement

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক

অভিষেক শর্মা

advertisement

একসময় তাঁকে নিয়ে সমালোচকদের একটা বাঁধা কথা ছিল। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট পেলেই নাকি তাঁর ব্যাট কথা বলে। বোলারদের শাসন করেন। উইকেটে একটু ঘাস থাকলে কিংবা বল নড়াচড়া করলেই সেই দাপট উধাও! ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ফ্ল্যাট ট্র্যাক বুলি’। অভিষেক শর্মা এখন সেই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার মিশনে নেমেছেন। ব্যাট দিয়ে। এমন ব্যাটিং করছেন যে বোলারদের কাছে তাঁর বাঁ হাতটা রীতিমতো আতঙ্কের নাম হয়ে উঠেছে।

মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ বলে ১১৩ রানের ইনিংসটি যেমন। ৯টি চার, ১১টি ছক্কা। অর্থাৎ ২০টি বাউন্ডারি থেকেই ১০২ রান! এই বিধ্বংসী সেঞ্চুরিতে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও ফিরে পেয়েছেন ভারতের ২৬ বছর বয়সী বাঁহাতি।ভারতীয় ক্রিকেটে এখন নতুন তারকার আগমনী সংগীত।

রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ক্যারিয়ার যখন গোধূলিবেলায়, তখন নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠছেন অভিষেক।প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা তো তাঁকে ভারতের নতুন ক্রিকেট আইডলই মনে করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর