advertisement
advertisement

৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
৩২৫ রান তাড়া, ৯ বছর পর ট্রফি, আর পাকিস্তানের যত রেকর্ড

কাল সেঞ্চুরি করেছেন ফখর, ছবিতে তাঁর সঙ্গী সাদও পেয়েছেন ফিফটি

advertisement

লাহোরে কাল শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পথে একের পর এক রেকর্ড আর কীর্তি গড়েছে স্বাগতিকেরা।৩২৬যেকোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে এটি যৌথভাবে সর্বোচ্চ সফল রান তাড়া। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রান তাড়া করে জিতেছিল ভারত।২শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সফলভাবে রান তাড়ার তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ।

সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও পাকিস্তানের। ২০২৩ বিশ্বকাপে হায়দরাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।১লাহোরের ফাইনালে দুই দল মিলে করেছে ৬৫৬ রান। ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটিই সর্বোচ্চ।

এর আগে ২০০২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ও ইংল্যান্ড মিলে করেছিল ৬৫১ রান।ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই২০১৭ সালের পর প্রথমপাকিস্তানের সর্বশেষ বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্ট জিতেছে ২০১৭ সালে, চ্যাম্পিয়নস ট্রফিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর