২০০২ সালে ‘দেবদাস’ সিনেমার প্রচারণায় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখেন ঐশ্বরিয়া। নীতা লুল্লার নকশা করা ঝলমলে হলুদ-সোনালি শাড়িতে সেদিন নজর কেড়েছিলেন তিনি। পশ্চিমা পোশাকের ভিড়ে ঐতিহ্যবাহী ভারতীয় শাড়িতে তাঁর উপস্থিতি ছিল একেবারেই ব্যতিক্রমী।
সময় কারও জন্য থেমে থাকে না। বয়সের সঙ্গে বদলায় মানুষের চেহারা, সৌন্দর্য আর উপস্থিতির ধরন। তবে কিছু মানুষের আবেদন যেন সময়ের সঙ্গে আরও পরিণত হয়। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই তেমনই একজন। ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ফ্যাশন স্টাইল দিয়ে মুগ্ধ করে চলেছেন তিনি। বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় তাঁর উপস্থিতি ঘিরে প্রতি বছরই তৈরি হয় বাড়তি উন্মাদনা।
দুই দশকেরও বেশি সময় ধরে এই উৎসবে ভারতের অন্যতম পরিচিত মুখ তিনি। রেড কার্পেটের পোশাক থেকে শুরু করে এয়ারপোর্ট লুক —ঐশ্বরিয়ার প্রতিটি উপস্থিতিই থাকে ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের আলোচনায়। আজ এই সাবেক বিশ্বসুন্দরীর ৫২তম জন্মদিন। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কিছু আইকনিক ফ্যাশন লুক, যেগুলো আজও ফ্যাশনপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হয়ে আছে। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমার প্রচারণায় প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রাখেন ঐশ্বরিয়া।
নীতা লুল্লার নকশা করা ঝলমলে হলুদ-সোনালি শাড়িতে সেদিন নজর কেড়েছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।