advertisement
advertisement

বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
বাসাবাড়ির বৈদ্যুতিক পাখা বদলালে বিদ্যুতের চাহিদা কমবে আড়াই হাজার মেগাওয়াট

বিএলডিসি ফ্যানকে বিদ্যুৎসাশ্রয়ী ফ্যানও বলা হয়। এসব ফ্যান চালাতে মাত্র ৩৫ ওয়াট বিদ্যুৎ লাগে

advertisement

গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বাসাবাড়িতে ফ্যান বা বিদ্যুৎ–চালিত পাখা ব্যবহারের ফলে ৫ হাজার ২১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা তৈরি হয়। রাত ৯টার দিকে এসব ফ্যানের ব্যবহার সবচেয়ে বেশি থাকে। সাধারণ এসব ফ্যান বদলে কম বিদ্যুৎ খরচের বিএলডিসি (ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট) ফ্যান ব্যবহার করলে ২ হাজার ৫৯০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব।

ইনস্টিটিউট ফর অ্যানার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ২৬ জেলার ৪৩৫টি পরিবারকে মাসিক আয়ের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।‘হাউসহোল্ড স্পেস কুলিং ইন বাংলাদেশ: রোল অব এনার্জি-এফিশিয়েন্ট ফ্যানস’ শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন আইইইএফএর বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানিবিশ্লেষক শফিকুল আলম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর