বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।
এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।
চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।