advertisement
advertisement

সঙ্গীর খোঁজে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল কুকুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সঙ্গীর খোঁজে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিল কুকুর

আকারে ছোট ও হালকা হলেও আফ্রিকান বন্য কুকুর অত্যন্ত দক্ষ শিকারি

advertisement

আফ্রিকার তিন বন্য কুকুরের গল্প যেন ভালোবাসার খোঁজে এক অসাধারণ অভিযানের কাহিনি। সঙ্গীর সন্ধানে তারা পাড়ি দিয়েছে ২ হাজার ৫৬৩ মাইল বা ৪ হাজার ১২৫ কিলোমিটারের বেশি পথ।জাম্বিয়ার একটি জাতীয় উদ্যান থেকে যাত্রা শুরু করেছিল তিনটি পুরুষ আফ্রিকান বন্য কুকুর। পথে পড়েছে কুমিরে ভরা নদী, সিংহের ভয় এবং মানুষের তৈরি নানা বিপদ। সব বাধা পেরিয়ে প্রায় ৯ মাসে তারা পৌঁছেছে পূর্ব জাম্বিয়ার লুয়াংওয়া উপত্যকায়।

এ যাত্রা আফ্রিকা মহাদেশে কোনো প্রাণীর নথিভুক্ত দীর্ঘতম স্থলপথের যাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।যুক্তরাষ্ট্রের মনটানা স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞান সংরক্ষণ ও বাস্তুবিদ্যার অধ্যাপক স্কট ক্রিল শুরু থেকেই কুকুরগুলোর যাত্রার ওপর নজর রাখছিলেন। বন্য কুকুরগুলোর গলায় লাগানো জিপিএস ট্র্যাকিং কলারের মাধ্যমে তাদের অবস্থান জানা যাচ্ছিল। এ বিষয়ে গবেষণার সহলেখক ক্রিল সিএনএনকে বলেন, ‘প্রতিদিন তাদের গতিবিধি দেখতাম।

মনে হতো, এটা সত্যিই অসাধারণ।’আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তথ্য অনুযায়ী, বিশ্বে আফ্রিকান বন্য কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর