প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের নিবেদন।
একটি সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে মানুষের জীবনে আলো জ্বালানোর গল্পকোন কোন শিশুর কাছে স্কুলে যাওয়ার সুযোগ মানে শুধু বই-খাতা নিয়ে শ্রেণিকক্ষে যাওয়া নয়, তার কাছে সেটি হতে পারে দারিদ্র্যের বৃত্ত ভেঙে বেরিয়ে আসার, সিঁড়ি, বড় হওয়ার স্বপ্ন। আমাদের দেশের অনেক শিক্ষার্থীর কাছে একটি শিক্ষাবৃত্তি মানে শুধু পড়াশোনার খরচ জোগানো নয়, নিজের পায়ে দাঁড়ানোর সাহস।
আবার বন্যায় ঘরবাড়ি হারানো একটি পরিবারের কাছে একটু খাবার কিংবা শীতের রাতে একটি কম্বল মানে শুধু সহায়তা নয়, কঠিন সময়ে কেউ পাশে আছে—এই বিশ্বাস। মানুষের জীবনে এমন ছোট ছোট আশার আলো জ্বালানোর মধ্য দিয়েই সংবাদপত্রের গণ্ডি পেরিয়ে এক ভিন্ন পরিচয় তৈরি করেছে প্রথম আলো।প্রথম আলো মনে করে, সংবাদ প্রকাশের পাশাপাশি দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতাও একটি সংবাদপত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সেই ভাবনা থেকেই প্রতিষ্ঠার শুরুতে অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, মাদকবিরোধী আন্দোলন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক উদ্যোগে যুক্ত হয় প্রথম আলো।২০০৫ সালে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান র্যামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।