advertisement
advertisement

চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য কতটা নিরাপদ

চ্যাটজিপিটি

advertisement

ব্যবহারকারীদের নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ায় অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। কিন্তু চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান প্যারামিটারের গবেষকেরা চ্যাটজিপিটিতে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন।

এই ত্রুটির কারণে চ্যাটজিপিটির লিংক ব্যবহার করে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের তথ্য জানা যেত। বিষয়টি জানার পর দ্রুত চ্যাটজিপিটির কারিগরি ত্রুটি দূর করেছে ওপেনএআই।প্যারামিটারের গবেষকদের তথ্যমতে, ই-মেইল, বার্তা বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে চ্যাটজিপিটির একটি ক্ষতিকর লিংক ছড়িয়ে চ্যাটবটটিকে ক্ষতিকর কোড চালু করা যেত।

লিংকটি খোলার জন্য ব্যবহারকারীদের কোনো সফটওয়্যার ইনস্টল, নির্দিষ্ট কোনো ওয়ার্কস্পেসে যুক্ত বা নতুন করে সাইন ইন করতে হতো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর