advertisement
advertisement

মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মিমের প্রথম সম্মানী পাঁচ হাজার টাকা, এখন কত নেন

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকে

advertisement

বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক থেকেঅভিনয়জীবনের শুরুতে প্রথম পারিশ্রমিকের অঙ্কটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু অনেক তারকার কাছে সেই উপার্জন আজও বিশেষ স্মৃতি। সেই স্মৃতি এখনো যত্নে রেখে দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নাটক থেকে তিনি এখন সিনেমার নায়িকা। সময়ের সঙ্গে তাঁর পরিচিতি ও কাজের পরিধি বেড়েছে; তবে শুরুর সেই দিনগুলোর কথা ভোলেননি অনেকেই।

মিমের প্রথম পারিশ্রমিকের গল্প দেখে নিতে পারেন।বিদ্যা সিনহা মিমের অভিনয়জীবনের শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। তবে চলচ্চিত্রে পরিচিতি পাওয়ার আগে তাঁর জীবনে আসে এক বিশেষ অভিজ্ঞতা—প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটকে অভিনয়। সে নাটক থেকেই আসে প্রথম পারিশ্রমিক। সেই নাটকের জন্য সম্মানী পেয়েছিলেন পাঁচ হাজার টাকা।

মিম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া প্রথম সম্মানীর টাকা তিনি এখনো যত্ন করে রেখে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর