advertisement
advertisement

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, চাপে ট্রাম্প

ওয়াশিংটনে কংগ্রেস ভবন

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে নিজেদের দখলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন ঘটল। আগামী দুই বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারেন ডেমোক্র্যাটরা।

একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের সুযোগও বাড়বে দলটির।এ নির্বাচনের সর্বশেষ ফলাফলে ডেমোক্র্যাটরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। এর মধ্যে বড় চমক এসেছে সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনায়।

এ দুই অঙ্গরাজ্যে ক্ষমতাসীন রিপাবলিকানদের কাছ থেকে সিনেটের আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডারলাইন গ্রাহামকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর