advertisement
advertisement

ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসে

advertisement

মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে হত্যার নেপথ্যের ঘটনা উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। ডাকাতি করা সোনার বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন করা হয়েছে শাকেরকে।

২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করানো হয়।আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের ড্রিলশেডে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত হন যুবদল নেতা শাকের হোসেন। তিনি রয়েল পরিবহনে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। শাকের মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।

হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন।যুবদল নেতা হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তারসংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মানিকগঞ্জের মজিবর রহমান নামের এক স্বর্ণ ব্যবসায়ী ঢাকা থেকে সোনার কিছু দণ্ড নিয়ে বাসে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর