advertisement
advertisement

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

advertisement

রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা। পরে তাঁকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আজ বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর