রিয়ালকে প্রথমবার সমতায় ফেরান জুড বেলিংহাম, এরপর কিলিয়ান এমবাপ্পে
এইকে এথেন্স ২ : ৩ রিয়াল মাদ্রিদএকবার নয়, ম্যাচে দুবার এগিয়ে গিয়েছিল এইকে এথেন্স। রিয়ালের হয়ে একবার জুড বেলিংহাম, আরেকবার কিলিয়ান এমবাপ্পে ফেরান সমতা। সাত মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরা গ্রিক ক্লাবটির জন্য সমতার সমাপ্তিও হতে পারত সান্ত্বনা পাওয়ার মতো অর্জন। কিন্তু আচমকাই এক বুলেট গতির শট কেড়ে নিল সেই অর্জনের সম্ভাবনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করলেন ফেদে ভালভের্দে।
আর এই গোলেই আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখে লিগ পর্বের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ জিতল ৩-২ গোলে। বিস্তারিত আসছে ...।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।