advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের হোঁচট, চাপে পড়তে পারেন ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।

এতে চাপে পড়তে পারেন ট্রাম্প–ঘনিষ্ঠ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, ট্রাম্প পরিবারের সঙ্গে ফিফার আর্থিক লেনদেন এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে তদন্তে নেমেছিলেন ডেমোক্র্যাটরা।এত দিন কংগ্রেসে সংখ্যালঘু দল হওয়ায় ইনফান্তিনোকে জিজ্ঞাসাবাদের জন্য বাধ্য করার ক্ষমতা ছিল না তাদের।

এখন কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় সেই ক্ষমতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাট পার্টি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর