advertisement
advertisement

ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

advertisement

নিরাপত্তাজনিত উদ্বেগ ও ভারত থেকে সার্ভারে তথ্য প্রবেশাধিকারের (অ্যাকসেস) অভিযোগে অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিই পেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের একটি দল ডিজিই পের অফিসে নিরীক্ষার জন্য যায়। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলে।

এরপর ওই দিনই ডিজিই পেকে এনপিএসবি থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।ডিজিই পের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাশেদ মাহমুদ জানান, এনপিএসবি সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি তাঁরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছেন। অডিট চলাকালে বা পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংক লিখিত বা মৌখিকভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।

তবে এনপিএসবি-ভিত্তিক লেনদেন ছাড়া অন্যান্য সেবা চালু রয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর