advertisement
advertisement

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের

জি এম কাদের

advertisement

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

অথচ সরকার তাঁদের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহসংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সমস্যায় পোশাকশিল্পের মালিকেরাও এখন তীব্র চাপে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর