advertisement
advertisement

বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে

advertisement

মোটরসাইকেলের বাজারেও আছে বিলাসবহুল গাড়ির মতো দামি ও বিশেষ মডেল। এসব মোটরসাইকেলের দাম নির্ধারণে শুধু ইঞ্জিনের ক্ষমতা বা গতি নয়, আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। মোটরসাইকেলে ব্যবহৃত উপকরণ, প্রযুক্তি, নকশা ও উৎপাদনের সংখ্যা—সবকিছুই দামের ওপর প্রভাব ফেলে। নতুন মোটরসাইকেলের দাম কোনো কোনো ক্ষেত্রে প্রায় ৪ লাখ ডলার।

এর মধ্যে আছে ফ্রান্সের মিডুয়াল, ইতালির ডুকাটি ও এমভি আগুস্তার বিশেষ সংস্করণ।ব্রিটিশ মোটরসাইকেলবিষয়ক সাময়িকী ভিসরডাউনের এক প্রতিবেদনে বিশ্বের ১০টি দামি মোটরসাইকেলের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় দাম অনুযায়ী সবচেয়ে এগিয়ে আছে ফরাসি কোম্পানি মিডুয়ালের টাইপ ১ সিরিজ ৩। এর দাম প্রায় ৩ লাখ ৮৯ হাজার ৫০০ ডলার। বর্তমান বাজার দরে (প্রতি ডলারের দাম ১২৫ টাকা ধরে) এর দাম প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা।

দাম প্রায় ৫ কোটি টাকাই বলা চলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর