advertisement
advertisement

নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন

সুফিতানের সদস্যরা। ছবি : ব্যান্ডের ফেসবুক থেকে

advertisement

আজ ও আগামীকাল ছুটির দুই দিন রাজধানীতে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে আজ মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ ও ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’। ছুটির দুই দিনে আর কোথায় কী আয়োজন থাকছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।সোজন বাদিয়ার ঘাট’–এর উদ্বোধনী মঞ্চায়নজসীম উদ্‌দীনের আখ্যানকাব্য সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে নতুন নাটক আনছে নবরস।

আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয় গত ২৫ অক্টোবর।নাটকের কলাকুশলীদের মধ্যে আছেন আফিয়া জামান, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, ইউসুফ রাসেল, নাজমুল হাসান, নাজমুল হক, শাখাওয়াত হোসেন, হামীম সুলতান, মোহাম্মদ ইমরান খান, গোলাম মোর্শেদ, রাজীব চন্দ্র দাস, এম শাহজাদা, ওমর ফারুক প্রমুখ।দুই দিনে ‘ইনভিজিবল স্টোরিজ’বাংলাদেশের লোককথা, ভূতের গল্প ও সুন্দরবনের প্রকৃতিকে কেন্দ্র করে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনা ইনভিজিবল স্টোরিজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর