advertisement
advertisement

বিশ্বজুড়ে মানুষ কেন বাংকার বানাচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বিশ্বজুড়ে মানুষ কেন বাংকার বানাচ্ছে

advertisement

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আছে বিশেষ এক বাংকার। যেখানে মাটির প্রায় ২৫ মিটার নিচে আছে বিশাল এক আশ্রয়কেন্দ্র। স্বাভাবিক সময়ে এটি খেলার মাঠ, জিম, এমনকি শিশুদের খেলার জায়গা হিসেবে ব্যবহার হয়। কিন্তু জরুরি পরিস্থিতিতে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে জায়গাটিকে বাংকারে রূপান্তর করা সম্ভব।ফিনল্যান্ডের এই আশ্রয়কেন্দ্র দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন অনেকে। শহরের মেয়র, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা এটি দেখতে যাচ্ছেন।

২০২৬ সালের মে মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হেলসিঙ্কির মেরিহাকা নামের আশ্রয়কেন্দ্রটি দেখতে প্রায় ৮০০টি বিদেশি প্রতিনিধিদল গিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন শহরের মেয়ররাও গিয়েছেন।

তাঁরা জানতে চান, কীভাবে এমন আশ্রয়কেন্দ্র তৈরি করা যায়, যেখানে একদিকে মানুষ স্বাভাবিক সময়ে নানা কাজ করতে পারবে, অন্যদিকে যুদ্ধ বা বিপর্যয়ের সময় নিরাপদে থাকতে পারবে।যুদ্ধের ভয় থেকে বাংকারের আগ্রহবিশ্বজুড়ে বাংকার তৈরির আগ্রহ বাড়ার পেছনে অন্যতম কারণ যুদ্ধ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর