advertisement
advertisement

এভাবে ঘরেই তৈরি করতে পারেন চুলের জন্য উপকারি তেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
এভাবে ঘরেই তৈরি করতে পারেন চুলের জন্য উপকারি তেল

নিয়মিত তেল মালিশ চুলে পুষ্টি জোগায় ও চুল বাড়ে

advertisement

চুলের যত্নে তেল দিলেই শুধু হবে না, কোন তেল ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চুলের ধরন ও মাথার ত্বকের প্রয়োজন বুঝে একাধিক তেল মিশিয়ে তৈরি করা যায় বিশেষ মিশ্রণ। চাইলে তেলের সঙ্গে যোগ করতে পারেন ভেষজ উপাদান কিংবা নির্দিষ্ট কিছু এসেনশিয়াল অয়েল। ঘরে বসেই এসব তেল তৈরি করতে হলে জানতে হবে সঠিক উপাদান, মেশানোর অনুপাত ও ব্যবহারের নিয়ম।

শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড স্যালনের কসমেটোলজিস্ট শোভন সাহা জানাচ্ছেন চুলের যত্নে ঘরোয়া উপায়ে তেল তৈরির উপায়।ঘরে তৈরি নারকেল তেলবাজারের তেলের বদলে ঘরেই নারকেল থেকে তেল তৈরি করতে চাইলে ছোট আকারের তেল নিষ্কাশনযন্ত্র ব্যবহার করতে পারেন। এ জন্য ভালো মানের নারকেল বেছে নিয়ে যন্ত্রের নির্দেশনা অনুযায়ী তেল বের করতে হবে। একই পদ্ধতিতে শর্ষে থেকেও তেল নিষ্কাশন করা যায়।

তবে চুলের যত্নে শর্ষের তেলের বদলে নারকেল তেল ব্যবহার করাই ভালো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর