advertisement
advertisement

নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম

জেডি স্মিথের ছবি অবলম্বনে

advertisement

মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা তাঁদের পরবর্তী উপন্যাসের একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলছেন। নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।নিলামে অংশ নিয়ে লেখকদের পরবর্তী উপন্যাসের কোনো একটি চরিত্রের নাম রাখার সুযোগ কিনতে পারবেন আগ্রহীরা।

যিনি সর্বোচ্চ দর হাঁকবেন, তাঁর নাম বা পছন্দের নামটি লেখক উপন্যাসের একটি চরিত্রের জন্য ব্যবহার করবেন।ফ্রিডম ফ্রম টর্চার নামের একটি দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে সংস্থাটির সাহিত্য উৎসব। এতে অংশ নেবেন লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা।

থাকছে কবিতা প্রতিযোগিতা ও সাহিত্যপাঠের আয়োজন।৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী এই উৎসবকে সমর্থন জানাচ্ছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর