advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কোন দল থেকে কারা থাকতে পারেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কোন দল থেকে কারা থাকতে পারেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সাধারণ দৃশ্য। ৫ নভেম্বর ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ সালের ৭ নভেম্বর। তবে গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পরপরই দুই প্রধান দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি থেকে কারা প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কারা আলোচনায় এগিয়ে এবং এর কারণ কী, তা নিয়েই এই বিশ্লেষণ।যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।

এতে ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্য বদলাতে শুরু করেছে। দেশটির ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কোন অঙ্গরাজ্যগুলো জয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেই হিসাবও পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভালো করেছেন ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর