লর্দেস লিওন। রয়টার্স
‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনার মেয়ে হিসেবে পরিচিতি তাঁর জন্মের পর থেকেই। তবে সেই পরিচয়ের বাইরে নিজের আলাদা অবস্থান তৈরি করতে চান লর্দেস লিওন। সংগীত, ফ্যাশন ও নাচ—তিন মাধ্যমেই নিজের সৃজনশীলতা তুলে ধরছেন তিনি। এবার নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ প্রকাশ করে আলোচনায় এসেছেন ৩০ বছর বয়সী এই শিল্পী। গানের প্রচারে সাহসী ফটোশুটেও ধরা দিয়েছেন তিনি। খোলামেলা পোশাকে তাঁর কয়েকটি ছবি প্রকাশের পর নতুন করে তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।
লর্দেস অবশ্য সংগীতজগতে পরিচিত ‘লোলা লিওন’ নামে। ৪ নভেম্বর প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’। গানটির প্রচারণার জন্য আলোকচিত্রী এলিজাভেতা পোরোদিনার ক্যামেরায় বেশ সাহসী রূপে ধরা দিয়েছেন তিনি। একটি ছবিতে কালো স্বচ্ছ লেসের বডিস্যুট ও উঁচু প্ল্যাটফর্ম হিল পরে অস্বাভাবিক ভঙ্গিতে পোজ দিয়েছেন। অন্য ছবিতে শরীরের ওপরের অংশের পোশাক তুলে ধরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন।
ছবিগুলোর নান্দনিকতা ও উপস্থাপনায় রয়েছে লুর্দেসের নিজস্ব ফ্যাশন বোধের ছাপ।তবে এই ফটোশুটের পেছনে শুধু চমক তৈরির উদ্দেশ্য নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।