advertisement
advertisement

ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে

খুবই বাজে সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

advertisement

ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোতে পরিচিত দৃশ্যপট যেন বদলে যাচ্ছে। কোথাও পুরোনো রাজাদের সিংহাসন টলমল, কোথাও নতুন কোনো নাম উঠে আসছে আলোচনায়। ইংল্যান্ডে আর্সেনালের দাপটের বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেডের করুণ দশা। ইতালিতে রোমের দুই ক্লাবের আধিপত্য। জার্মানিতে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের সমান তালে পথচলা।

আর স্পেনে বার্সেলোনার এগিয়ে যাওয়া।আন্তর্জাতিক বিরতির আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চিত্রটা কেমন চলুন দেখা যাক:ইংল্যান্ড: শীর্ষে আর্সেনাল, তলানির দিকে ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৮ নম্বর জায়গাটা নিশ্চয়ই দুঃস্বপ্নের মতো। ১০ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে (১৮ নম্বরে) মাইকেল ক্যারিকের দল।

অথচ একসময় এই লিগে শিরোপার হিসাব করতে গেলে সবার আগে আসত ইউনাইটেডের নাম।খুবই বাজে সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর