advertisement
advertisement

দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
দুই দিনের ব্যবধানে হারালেন দুই সন্তান, বাবার আহাজারি, ‘আমি শেষ হয়ে গেলাম’

আরাফাতের কোলে আবু বক্কর। ডেঙ্গু–হামে মৃত্যু হয়েছে এই দুই শিশুর

advertisement

‘পারলাম না আমার ছেলেটাকে বাঁচাতে। পারলাম না আমি। আমি শেষ হয়ে গেলাম, ভাই।’ কথাগুলো বলতে বলতেই আহাজারি করছিলেন মোহাম্মদ কবির। আর কথা এগোতে পারছিলেন না। কান্নায় আটকে যাচ্ছিল কণ্ঠ। কিছুক্ষণ নিশ্চুপ। তারপর আবার আহাজারি।মাত্র দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়েছেন এই বাবা। গত শুক্রবার ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতকে কবরে শুইয়ে এসেছেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই চলে গেল ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করও।

দুই ছেলেই হাম ও ডেঙ্গুতে আক্রান্ত ছিল।‘এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব’গতকাল রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু বক্কর।

এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় বক্করের বড় ভাই আরাফাত।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম প্রথম আলোকে আবু বক্করের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর