কানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে।
একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।গত ৫ নভেম্বর দেশটি এ ঘোষণা দিয়েছে।নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ।
এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।