advertisement
advertisement

মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
মহাকাশে আয়না বসিয়ে পৃথিবীতে সূর্যের আলো পাঠাতে চায় রিফ্লেক্ট অরবিটাল

প্রতীকী ছবি

advertisement

পৃথিবীর নিম্ন কক্ষপথে বিশাল আয়না বসিয়ে রাতে কৃত্রিম সূর্যের আলো সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক রিফ্লেক্ট অরবিটাল। রাতের আঁধারে প্রতিফলিত সূর্যের আলো অর্থের বিনিময়ে নির্দিষ্ট স্থানে ফেলার পরিকল্পনা করেছে স্টার্টআপ প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রুট অ্যারোস্পেসের মাধ্যমে দুটি রকেট মহাকাশে উৎক্ষেপণের চুক্তির করেছে তারা।

রিফ্লেক্ট অরবিটালের দাবি, মহাকাশ থেকে আসা কৃত্রিম সূর্যালোক যেকোনো মুহূর্তে বন্ধ করার পাশাপাশি পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এর উজ্জ্বলতা কমানো বা বাড়ানো যাবে। ফলে প্রতিরক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এই কৃত্রিম আলো ব্যবহার করতে পারবে।

এ ছাড়া পাবলিক স্পেসে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের জন্যও এটি আকর্ষণীয় হতে পারে।১৯৯৩ সালে রাশিয়ার একদল বিজ্ঞানী এবং প্রকৌশলী ৬৫ ফুট লম্বা একটি আয়না পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর