মোস্তফা কামাল, চেয়ারম্যান, এমজিআই
দেশের শিল্প খাতের জন্য ২০২৫-২৬ অর্থবছর খুব স্বস্তির ছিল না। জ্বালানি ঘাটতিতে ব্যাহত হয়েছে কারখানার উৎপাদন, রপ্তানিতেও উল্লেখযোগ্য কোনো প্রবৃদ্ধি হয়নি। এমন পরিস্থিতির মধ্যেও শুল্ক-করসহ আমদানি ও রপ্তানি বাণিজ্যে শতকোটি ডলার বা এক বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে দেশের নয়টি শিল্প গ্রুপ।
২০২৪-২৫ অর্থবছরে এ তালিকায় ছিল আটটি শিল্প গ্রুপ।গত অর্থবছর শেষে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিলিয়ন ডলার ক্লাবে যে নয়টি শিল্প গ্রুপ স্থান করে নিয়েছে সেগুলো হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ।এক বছর আগেও এই ক্লাবে ছিল সিটি গ্রুপ।
কিন্তু সংকটে থাকা দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের আমদানি-রপ্তানি এক বছরে কমেছে ৪১ শতাংশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।