আতিক ওরফে চোরা আতিক
বাংলা টিভির প্রতিবেদক প্রান্ত পারভেজের বাসায় ঢুকে গুলি চালানোর ঘটনায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সহযোগী আতিক ওরফে চোরা আতিককে গ্রেপ্তার করেছে এসআরবি (বিলুপ্ত র্যাব)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পল্লবীর মোহাম্মদিয়া মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৪। আজ বুধবার বিকেলে রাজধানীর এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
১৪ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে পল্লবীর সবুজবাংলা এলাকায় বাংলা টিভির সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলির ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে চারজন সশস্ত্র সন্ত্রাসী বাসায় প্রবেশ করে তাঁকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পল্লবী থানায় মামলা করেন প্রান্ত।প্রান্তের বরাত দিয়ে এসআরবি জানায়, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁর ওপর এ হামলা চালানো হয়।এসআরবি জানায়, সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে ‘ভইরা-দে’ গ্রুপের মূল হোতা আশিকের নির্দেশে তার সহযোগীরা মিলে প্রান্ত পারভেজের বাসায় হামলা ও গুলি চালিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।