পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা। যুক্তরাজ্য, ১৬ নভেম্বর ২০২৬
পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিবিদেরা।
স্থানীয় সময় সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলা হয়।এ ঘটনায় রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ ব্রিটিশ সংসদ সদস্য এবং কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
তাঁদের কেউ কেউ সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।মঙ্গলবার সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।